ম্যুভি রিভিউ- "দ্য স্পীড"

অনেকদিন পর বলাকায় গেলাম বাঙলা সিনেমা অনন্ত জলীল অভিনিত ম্যুভি "দ্য স্পীড" দেখতে। সিনেমা শুরুর আগে পর্দা সরে গেল সিনেমা হলের এবং স্বাভাবিক ভাবেই জাতীয় সংগীত মিউজিকে পরিবেশন । কিন্তু অবাক হয়ে দেখলাম প্রায় ৩০% দর্শক সে সময় বসা থেকে উঠার নাম পর্যন্ত করেনি এই কয়েক মিনিট দাড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ করতে। সিনেমার শুরুই হলো বেশ দারুন সাউন্ডের ইফেক্ট দিয়ে। "দ্য স্পীড" নামটিকে সার্থক করতেই হয়তো।

১৯৯৯ সালের অক্টোবর মাসের কোন একদিন

মানুষের জীবনে বোধ সঞ্চারের এক নির্ভেজাল উপাদানের নাম কবিতা। কবিতা কখনো মানুষের মনকে রাঙিয়ে দেয়, কখনো বদনার কালো রঙ ঢেলে উপলব্ধিগুলোকে সতেজ করে তোলে; জীবন দর্শনের পথকে করে প্রশস্ত।

নারী-পুরুষ নিয়ে একটি বৈষম্যহীন সমাজের কথা বলি

'জেন্ডার' শব্দটি মুলত নারী ও পুরুষ উভয়কেই বোঝায়, বোঝায় নারী-পুরুষকে নিয়ে বৈষম্যহীণ সমাজের, রাষ্ট্রের কথা। সংস্কৃতি ও সমাজ নারী ও পুরুষ সম্পর্কে যে সব দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলে, ভিন্ন ভিন্ন আচরণ করতে শেখায়, কিংবা ভুমিকা পালন করতে বলে, সেসবই হচ্ছে জেন্ডার।

সৌদি নারী...অতঃপর রোকেয়া

যদি আজ থেকে প্রায় একশ বছর পেছনে তাকাই বেগম রোকেয়ার (রোকেয়া সাখাওয়াত হোসেন১৮৮০-১৯৩২) জীবনে যিনি সৌদি নারীদের মতো প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষার সুযোগ পাননি কিন্তু তার দেখানো আলোতে এখনও আমরা পথ দেখি।

নারী....আর কতোকাল রবে শুধুই অর্কিড হয়ে!

প্রচলিত ধ্যান-ধারণা হচ্ছে নারী হবে নরম-কোমল, সর্বংসহা (মাতা), মনোরঞ্জনকারিনী (বধূ)। তারা থাকবে অন্দরমহলে। আর তাই প্রবাদে শোনা যায়... 'ঝি নষ্ট হয় হাঁটে, বউ নষ্ট হয় ঘাটে'।....অর্থাৎ ঝি কে হাঁটে-বাজারে-মার্কেটে পাঠানো যাবে না আর বউকে পুকুর ঘাটে পাঠানো যাবে না (যদিও গ্রাম এলাকায় পরিবারের পানির যোগান দাতা সাধারণত নারীই)।

মুক্তগদ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুক্তগদ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

আকুলতা !

??
!!


আমার কোন কিছুতেই কি তোমার কিছুই আসে যায় না ?!
কিভাবে পারো এতো উপেক্ষা করতে !?
এই ?!
এইই ?!
আররে !
বেশি বললেই তো আবার ধমক লাগাবা ! !

তাহলে শুরুতেই একটু হু, হা করো !
আমার বুঝি তোমার কথা শুনতে ইচ্ছে করে না ! !
...................................................
কতো দিন তুমি অফিস থেকেই কাজে ভীড়ে আমার সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করেছো !
তোমার সাথে কথা বলতে যেয়ে কতোবার ভাত নরম করে ফেলেছি !
কতোরাত তুমি আমার আমার পাশে বসে কথার ফুলঝুরি ফুটিয়ে স্বপ্নময় করে রাখতে আমার স্বাপ্নিক রাতগুলোকে ! !
আজ তুমি আমায় একটুও মিস করো না ?!
তাকাওতো আমার দিকে...
কি হলো ! তাকাও !
চোখ গরম করছে যে বড্ড !
এ জন্যেই তো তোমার সাথে বেশি কথা বলতেও এখন ভয় লাগে !
যদি ক্ষেকিয়ে উঠো !
তুমি বোঝ কতোটা কষ্ট হয় আমার !?
তোমার কথা, তোমার ভাষা, তোমার কন্ঠ শোনার আকুলতা...
তুমি কি একটুও বুঝতে পারো না !
তোমার সাথে কথা বলতে না পেরে আমার যে কি প্রচন্ড কষ্ট হয় তুমি বোঝ !
জানো যখন তোমার সাথে কথা বলার জন্যে অস্থির হয়ে যাই...
তখন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় !
বিশ্বাস করো, আমার কিন্তু শ্বাসকষ্টের রোগ নেই !
শুনে থাকি, মানুষ নাকি কথা বলতে না পেরে অস্থির হয়ে যায় !
কী যে বলে মানুষজন !
আমিতো কথা শুনবো বলে পাগল হয়ে যাই !
আমি তোমার মতো বক্তার খুব ভালো শ্রোতা হতে চাই ।।

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

অনুভবে

"এমন জানলে বিয়ে করলে কেন ?"
কাউন্সেলর-এর এই কথার কোন জবাব দিতে পারে নি মেয়েটি ।

কি জবাব দিবে ! ও তো ভাবতেই পারে না, ছেলেটিকে ছেড়ে থাকার কথা !

ছেলেটি ডিভোর্স করতে চায় নি কখনো । কিন্তু সবসময়ই মেয়েটিকে দূরে ঠেলে রেখেছে ।
সুযোগ পেলেই, একটু কথা কাটাকাটি হলেই বলে দিয়েছে বেড়িয়ে যাও !

কিছু হলেই বলেছে, বাপের বাড়িতে যেয়ে কয়দিন থেকে আস ।

মেয়েটি ছেলেটির এই আচরণে কষ্টে বোবা হয়ে যায় মাঝে মাঝে !

কিন্তু কখনো কখনো মরা গাঙ্গে বান ডাকার মতো করেই ছেলেটির ভালবাসা মেয়েটিকে সব ভুলিয়ে দেয় !


মেয়েটি চেষ্টা করেও ওর ভালোবাসাকে সরিয়ে নিতে পারে না ছেলেটির উপর থেকে ।
যখন কষ্টে নীল হয়ে যায়, তখন একরাশ থুথু ছিটিয়ে দেয় ছেলেটির মুখে ।
ওর ঘৃণার সর্ব্বোচ্চ বহিঃপ্রকাশ !

মেয়েটি নিজেও জানে না, ছেলেটি ওর উপর সবসময়ই আড়াল থেকে নজর রাখে ।

কিন্তু সামনাসামনি ছেলেটির অবজ্ঞা যেন মেয়েটিকে ছেলেটির প্রতি আরো বেশি আকর্ষণের জেদ তৈরী করে দেয় ......... মনে মনে ও ওর জেদ থেকে সরে আসতে পারে না, বরং বিরবির করে বলতে থাকে...
"তোমাকে কতোটা ভালোবাসলে মনে হবে আমি তোমাকে সত্যিই ভালবাসি ?!"

এর বেশি ভালবাসা যায় না ....!

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites