ম্যুভি রিভিউ- "দ্য স্পীড"

অনেকদিন পর বলাকায় গেলাম বাঙলা সিনেমা অনন্ত জলীল অভিনিত ম্যুভি "দ্য স্পীড" দেখতে। সিনেমা শুরুর আগে পর্দা সরে গেল সিনেমা হলের এবং স্বাভাবিক ভাবেই জাতীয় সংগীত মিউজিকে পরিবেশন । কিন্তু অবাক হয়ে দেখলাম প্রায় ৩০% দর্শক সে সময় বসা থেকে উঠার নাম পর্যন্ত করেনি এই কয়েক মিনিট দাড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ করতে। সিনেমার শুরুই হলো বেশ দারুন সাউন্ডের ইফেক্ট দিয়ে। "দ্য স্পীড" নামটিকে সার্থক করতেই হয়তো।

১৯৯৯ সালের অক্টোবর মাসের কোন একদিন

মানুষের জীবনে বোধ সঞ্চারের এক নির্ভেজাল উপাদানের নাম কবিতা। কবিতা কখনো মানুষের মনকে রাঙিয়ে দেয়, কখনো বদনার কালো রঙ ঢেলে উপলব্ধিগুলোকে সতেজ করে তোলে; জীবন দর্শনের পথকে করে প্রশস্ত।

নারী-পুরুষ নিয়ে একটি বৈষম্যহীন সমাজের কথা বলি

'জেন্ডার' শব্দটি মুলত নারী ও পুরুষ উভয়কেই বোঝায়, বোঝায় নারী-পুরুষকে নিয়ে বৈষম্যহীণ সমাজের, রাষ্ট্রের কথা। সংস্কৃতি ও সমাজ নারী ও পুরুষ সম্পর্কে যে সব দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলে, ভিন্ন ভিন্ন আচরণ করতে শেখায়, কিংবা ভুমিকা পালন করতে বলে, সেসবই হচ্ছে জেন্ডার।

সৌদি নারী...অতঃপর রোকেয়া

যদি আজ থেকে প্রায় একশ বছর পেছনে তাকাই বেগম রোকেয়ার (রোকেয়া সাখাওয়াত হোসেন১৮৮০-১৯৩২) জীবনে যিনি সৌদি নারীদের মতো প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষার সুযোগ পাননি কিন্তু তার দেখানো আলোতে এখনও আমরা পথ দেখি।

নারী....আর কতোকাল রবে শুধুই অর্কিড হয়ে!

প্রচলিত ধ্যান-ধারণা হচ্ছে নারী হবে নরম-কোমল, সর্বংসহা (মাতা), মনোরঞ্জনকারিনী (বধূ)। তারা থাকবে অন্দরমহলে। আর তাই প্রবাদে শোনা যায়... 'ঝি নষ্ট হয় হাঁটে, বউ নষ্ট হয় ঘাটে'।....অর্থাৎ ঝি কে হাঁটে-বাজারে-মার্কেটে পাঠানো যাবে না আর বউকে পুকুর ঘাটে পাঠানো যাবে না (যদিও গ্রাম এলাকায় পরিবারের পানির যোগান দাতা সাধারণত নারীই)।

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

প্রকৃতির কোলে এক দুপুর
















শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

বিরহী স্মৃতি...

সেতো অতীতের পানে না চাহিয়া
ভুলেছে অতীতেরে...

আমি কেমনে ভুলি,
অতীতের স্মৃতি বিরহী ব্যাথায়
লোনা জলে হাহাকারে !

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

বিবেকের সামনে দাঁড়াও !




বাইরে ঝুম বৃষ্টি !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলাটিপে ধরতে হলো ।

তোমার পুরুষতান্ত্রিক রক্তচোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণাভরা চোখের ভয়ে !

ওই যে মেরুন রংয়ের
সালোয়ার-কামিজ পরা মেয়েটা
তার শিশুটিকে বর্ষাতি পরিয়ে...
নিজে ভিজে ভিজে পথ চলছে !
আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !

এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?
একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের ফটোটাই তুলতে !

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

হারিয়ে যাওয়া কেউ !

এনালগ,

উৎসব মুখর সেই দিনে,
হঠাৎ করেই তোমাকে দেখলাম !
এতো জোরে ডাকলাম, শুনতে পাও নি ! ?
দ্বিতীয়বার ডাকতে বড্ড সংকোচ হচ্ছিল !
তাই আর ডাকা হয় নি ।

তোমার ঠিকানায় একটা চিঠি লিখেছিলাম ।
ডাকপিয়ন পৌঁছায়নি সম্ভবত ।
অথবা বাসার লেটার বক্সটি অনেকদিন চেক করো না !


ডিজিটাল,

ঈদের দিন ,
তোমার নাম্বারটা এতোদিন পর খোলা পেলাম
সংকোচ, অসংকোচে ফোন করেই ফেললাম,
মিস কলটি বুঝি তোমার চোখ এড়িয়ে গেছে !
কলব্যাক করলে না যে !

মেইল যদি চেকই না করো
তবে আমায় মেইল এড্রেস দিয়েছিলে কেন বলতো !
তোমার মেইলে একটা লেখা পাঠিয়েছি ।
 পাওনি বুঝি ? !
অথবা মেইল অনেকদিন চেকই করো না !

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩

বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"

সাম্প্রতিক সময়ে  আবিষ্কার করলাম বানানে বড্ড ভুল করছি । এর কী কী কারণ থাকতে পারে তা নিয়ে ভাবতে যেয়ে প্রথমেই যে বিষয়গুলো মনে এলো

১. মাতৃভাষা হওয়াতে "পারিই তো " এই ধরণের মনোভাব,

২. তাড়াহুড়ো  করে কি-বোর্ড চালানোঃ এতে অন্যের ব্লগে মন্তব্য প্রকাশ হয়ে যাওয়ার পর আর তা শুদ্ধ করার কোন ব্যবস্থা না থাকা,

৩. শুদ্ধভাষায় মন্তব্য করার চেয়ে কৌতুক করে মন্তব্য করার সংখ্যা বেশি পরিমাণে হলে তখন শুদ্ধভাষার চর্চা তুলনামুলকভাবে কমে যায়, ফলে বানান ভুলের পরিমাণ বাড়তে থাকে ।

৪. নিয়মিত শুদ্ধভাবে লিখতে চেষ্টা না করা ।
আরো কারণ থাকতে পারে ।

 হ্রস্ব ইকার নিয়ে কিছু  কথা ...

অভ্র কি-বোর্ড
একবার ফনেটিকে লেখার সময় বানান নিয়ে খুব বিপদে পড়েছিলাম । কিছুতেই সব বানান শুদ্ধভাবে লিখতে পারছিলাম না ! যদিও অনেকেই হয়তো পারেন । কিন্তু আমি পারছিলাম না । সে সময়টাতে  নাফিস ইফতেখার-এর সহযোগিতা ভুলিনি । আমার মতো যারা ফনেটিকে লিখতে বানান নিয়ে সমস্যায় পড়েন , তারা অভ্র-এর পুরাতন ভার্সন ব্যবহার করে দেখতে পারেন ।
অভ্র ৪.৫.১ ভার্সন-
http://www.mediafire.com/?5v435wp0ccklijy 


ইউনিকোড
আমি নিজে ইউনিকোড ব্যবহার করি না, কিন্তু বানান সার্চ দিতে যেয়ে যা পেলাম ভাবলাম সহব্লগারদের কাজে লাগত্ওে পারে ।
ইউনিকোডে হ্রস্ব ইকার র্বণের পরে দিতে হয়। যেমন : ইউনিকোড লিখতে ই+উ+ন+ি+ক+ে+া+ড।

'আমি' লিখতে হলে এভাবে লিখুন gfmd এখানে আ-কার, ই-কার, ঈ--কার, উ-কার, ঊ-কার, ঋ-কার, এ-কার, ঐ-কার, ও-কার এবং ঔ-কার সবই ব্যঞ্জন বর্ণের পরে হবে।


বিদেশী শব্দে সবসময় হ্রস্ব-ই হবে
দীর্ঘ ঈ উচ্চারণের দীর্ঘত্বের নির্দেশক নয়, বরঞ্চ শব্দটির উৎস ভাষা যে সংস্কৃত  -তার নির্দেশক

কাজেই তৎসম না এমন সব শব্দে হ্রস্ব ইকার দিয়ে হবে ।
আর তাই বিদেশী কোন শব্দে দীর্ঘ-ইকার স্বাভাবিক নিয়মেই বসবে না ।
Bangla Academy নিয়ম করেছে যে, বিদেশী শব্দে  ঈ-কার হবে না এবং a-এর বাঁকা উচ্চারণে 'অ্যা' হবে যেমন: অ্যাকাডেমি ।

বিদেশী যেসব শব্দের উচ্চারণে ই-টা দীর্ঘ ভাবে হয়, তাদের ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে, ই নাকি ঈ? যেমন নিউজীল্যান্ড, নাকি নিউজিল্যান্ড? অ্যাশলি নাকি অ্যাশলী?
এ ব্যাপারে বাংলা একাডেমির বর্তমান নিয়ম হল হ্রস্ব ই ।

অ্যাশলী/অ্যাশলি-র ক্ষেত্রে অ্যাশ্‌লি হতে এমনিতেও কোন বাধা নেই, কারণ লি-টা (ley) ইংরেজিতে দীর্ঘ করে উচ্চারিত হয় না। প্রসঙ্গত, এই -ley টা অন্য ভাবেও ঝামেলা বাধাতে পারে; অনেকে এটাকে "লে" আকারে লেখেন, যেমন - অ্যাশলে। সেটাও উচ্চারণ অনুযায়ী ভুল। Berkley, Ashley, Wembley - এগুলো সবসময় বার্ক্‌লি, অ্যাশ্‌লি, ওয়েম্ব্‌লি - এভাবে লেখা উচিত।
 -ey তে (এবং কখনো কখনো -ay তে) শেষ হয় এরকম সব ইংরেজি নামের ক্ষেত্রেই হ্রস্ব-ইকার ব্যবহার করা উচিত। Surrey - সারি, Murray - মারি, ইত্যাদি।
আর শেষ কথা হচ্ছে বিদেশী ভাষার ক্ষেত্রে হ্রস্ব ইকার হবে ।
নিউ ইয়র্ক, নিউ ক্যাসেল, নিউ মার্কেট, নিউ দিল্লি, নিউজিল্যান্ড,
ইস্টার্ন, স্ট্রিট, স্টিল, গ্রিল, স্টিমার



একই/কাছাকাছি উচ্চারণে ভিন্ন অর্থ

১.
কি:
যেসব প্রশ্নের উত্তর 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে 'কি' ব্যবহৃত হবে। যেমন :
তোমার নাম কি জামান?
তুমি কি আজ যাবে?
তুমি কি কেবলই ছবি?
আমি কি আর কারেও ডরাই?
কে জানে, আমি বাঁচব কি না।
কিছু ফেলে গেলেন কি?
একটা ফোন করা যাবে কি?
আমার ছোট তরি, বলো যাবে কি?

কী:
যেসব প্রশ্নের উত্তর 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেয়া যায় না, সেসব প্রশ্নে এবং বিশেষণ ও ক্রিয়াবিশেষণ হিশেবে বিস্ময়সূচক বাক্যে 'কী' ব্যবহৃত হবে। যেমন :
তোমার নাম কী?
কী খেতে চাও?
কী দিয়ে খেতে চাও?
কীভাবে বুঝলে?
তুমি কীজন্যে যাবে?
পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!
এ কী!
সে কী!
কী রে? কী খবর?
কী যে ভালো লাগল!
কী নিষ্ঠুর লোকটা!
কী করি আজ ভেবে না পাই!
সে কী না কী মনে করেছে, কে জানে।
গাড়িটা কী দ্রুত চলে গেল!

২.
স্বীকার-মেনে নেয়া, প্রকাশ (কৃতজ্ঞতা স্বীকার), গ্রহণ (নিমন্ত্রণ স্বীকার), সম্মতিদান, অঙ্গিকার (দিতে স্বীকার বা পাওয়া), বরণ, সহ্য করা (দুঃখ স্বীকার)

শিকার-হত্যা, লুন্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য

৩.
বেশী/বেশিনী = বেশধারণকারী (ছদ্মবেশী, ভদ্রবেশী)
বেশি = আধিক্য

৪.
কালি = লেখার বা ছাপার রঞ্জিত তরল বিশেষ, অন্ধকার, কলঙ্ক
কালী = কালিকা দেবী, চন্ডিকার রূপ বিশেষ



[sb]কিছু শব্দের শুদ্ধ বানান :[/sb]
পড়ার সুবিধার্থে রঙ বদলে দেয়া হলো ।

আশীষ (আশিস এর রূপভেদ),
ভুল : স্নেহাশীষ । 
শুদ্ধ : স্নেহাশিস ।


[sb]উভয় বানানই হতে পারে[/sb]
কুমির/কুমীর, বাড়ি/বাড়ী, গাড়ি/গাড়ী, পাখি/পাখী-শুদ্ধ বানান


[sb]দীর্ঘ-ঈ কার হবে[/sb]
সমীচীন, পরীক্ষিত, অণুবীক্ষণ, দূরবীক্ষণ,
গীতাঞ্জলী, পুস্পাঞ্জলী, নীরব


যেহেতু বানানের ব্যাপারে আমি অভিজ্ঞ নই তাই লেখাটিতে যে কোন ধরণের ভুল ধরিয়ে দেবার জন্যে অনুরোধ করা যাচ্ছে এবং আরো তথ্যসমৃদ্ধ করতে পাঠকের মতামত আশা করছি ।

কৃতজ্ঞতা :
১. [link|www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar|নাফিস ইফতখার]
২. [link|http://www.somewhereinblog.net/blog/khalilmahmud_1968/28962910|খলিল মাহমুদ] 
৩. রাগিব (উইকিপিডিয়া)
৪. [link|http://www.somewhereinblog.net/blog/juliansiddiqi/29863130|জুলিয়ান সিদ্দিকী]
৫. অল্ওয়েজ ড্রিম

তথ্যপঞ্জি:
৫. আখতারুজ্জামান আজাদ-এর পেজ-
https://www.facebook.com/pages/আখতারুজ্জামান-আজাদের-বাংলা-ক্লাস/113268322107642

৬.বাংলা বানান-
http://www.somewhereinblog.net/blog/bbnet/29728993

৭.মাসুম2025-
http://www.somewhereinblog.net/blog/masum2025/29445188

৮. [link|http://shorob.com/tag/বানান-বিভ্রাট/ |সরব]
৯. উইকিপিডিয়া
১০. সংসদ বাংলা অভিধান, আগস্ট ২০১১

সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

বন্ধু

বিশ্ববিদ্যালয় হলে থাকাবস্থায় গলায় গলায় ভাব, খুব ভরসার, বিশ্বস্ত এক বান্ধবী ছিল...
আমি বুঝতাম ও আমায় অনেক পছন্দ করতো আর যে কোন বান্ধবীর চেয়ে...
আমি কাজে কর্মে বিশেষ করে রান্নায় একটু ফাঁকিবাজ ছিলাম বলে ওর উপর দিয়েই সব ঝামেলা যেত ।
কিন্তু কারণে অকারণে বড্ড অপমান করতো, কষ্ট দিয়ে কথা বলতো ।
একটা সময় আমার রুম বদলের সুযোগ এলো...

ডায়েরি থেকে



২০ এপ্রিল ১১.৩৯ সকাল
গত দুইদিনে দুই জেলার দুই কবরস্থানে যেয়ে মৃতের কবর সংরক্ষণের প্রতি (কবর বাঁধাই) আগ্রহ দেখে আমাকে আমারই এক আত্নীয়া প্রশ্ন করলো,

কবর সংরক্ষণ করাটাকি একধরণের পূঁজার মধ্যে পড়ছে না?! ...এই প্রশ্ন কেন জিজ্ঞেস করা হলে বললো শহীদ মিনার ভাষা আন্দোলনের শহিদদের প্রতি সম্মান জানাতে ব্যবহার করা হয়। কিন্তু ধর্মান্ধরা শহিদ মিনারে পুঁজা হচ্ছে বলে ভেঙ্গে ফেলার চেষ্টা করে বিভিন্ন সময়।
সাথে এও বললো শহিদ মিনারে যদি পূঁজা হয়, তবে কি কবর সংরক্ষণ করাটা পূজা হচ্ছে না? কারণ মৃতের জন্যে দোয়া যে কোন স্থান থেকেই করা যায়। আর আমরা কিন্তু হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্যেও দোয়া করি তার কবরের সামনে না যেয়েই। আর নবী করিম (সাঃ) কবরের কোন চিহ্ন রাখারও অনুমতি নেই।

কথাটা ভেবে দেখার মতো... আর এতো কবর বাঁধাই করা দেখে আমার মাথায়ও একটা প্রশ্ন এলো...

জমি সীমিত কিন্তু মানুষ মরছেই। এ অবস্থায় টাকা দিয়ে যদি এভাবে কবর সংরক্ষণের প্রতিযোগিতা চলতে থাকে তবে এক সময় কবরস্থানগুলিতে জায়গার সংকুলানতো হবে না। এমতাবস্থায় মৃতদের কবর দেয়ার জন্যে কি আবাদী জমিগুলিকে ব্যবহার করা হবে?

এপ্রিল ১৩, ৪.১৯ মিনিট বিকেল
২টা ফুল প্লেট ভাত, ২টা হাফ প্লেট ভাত, ১টা শুটকি মাছের ভর্তা, ১টা টাকি মাছের ভর্তা, ১ বাটি করল্লা ভর্তা, ১ বাটি পুঁইশাক, ১টা বেগুন ভাজা, ১ বাটি (ও পরে আবার দিসে) গরুর গোশত, ১ টা বিশাল সাইজের ইলিশ পিস সহ তরকারী মাত্র ২০০ টাকা (কেডা কয় ইলিশের এতো দাম?!) ......জয়তু আজিজ সুপার মার্কেট

এপ্রিল ১৩, ১০.১৭ মিনিট সকাল
গ্রামীন ফোনের নেট নিয়ে এর মধ্যে বেশ কয়েকবার কানে ধরছি যে আর গ্রামীন ফোনের নেট চালাবো না। কিন্তু আজকে হঠাৎ খেয়াল করলাম, আমি কথার কথা বলছি এতোদিন। যদি আসলেই নিজের কান টেনে বলতাম যে "কানে ধরসি, গ্রামীন নেট আর চালাবো না", তবে হয়তো ঠিকই মনে থাকতো

এপ্রিল ৯,  দুপুর ১২.৫২মিনিট
আমাদের এক বৌদ্ধ প্রতিবেশীর মেয়ের বিয়ের কথা চলছে। ওদের ধর্মে মেয়েদের উত্তরাধিকার সম্পত্তিতে কোন অধিকার নেই! স্বামীর সম্পত্তিতে কোন অধিকার নেই!(ওদের ভাষ্যমতে) বাবা বা স্বামী ইচ্ছে হলে যদি কিছু দেয়। আমার প্রশ্ন হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেয়ার অপরাধে যদি কোন বৌদ্ধ পিতা তার কন্যাদের স্বনির্ভর করতে সাহায্য, সহযোগিতা না করে তবে এই মেয়েরা কি এভাবেই বংশপরম্পরায় অবহেলিত থেকে যাবে?!!

বি.দ্র: ইহা কোন ধর্মকে আঘাত করামুলক কোন স্ট্যাটাস নহে।সীমাবদ্ধ জ্ঞানের একজন মানুষের শুধুই জানতে চাওয়া...




এপ্রিল ৪, ৩.৫ মিনিট বিকেল

আমার সহব্লগাররা গ্রেফতার হইছে, তাতে আমি খুশি হইসি না ব্যজার হইসি তা কিন্তু আমি জনে জনে বইলা বেড়াই নাই। কাজেই আমার মনে কি আছে তা যদি আপনে নিজে থেইক্কা আবিষ্কার করেন, প্লিজ তা নিজের কাছেই রাখেন আমারে এইসব নিয়া ত্যাক্ত করতে আইসেন না।আপনেরে সময় দেওয়ার চেয়ে আমার ছোট ছোট বাচ্চাদের সময় দেয়াটা আমার কাছে বেশি জরুরী। আমি হাত জোর করতাছি, দয়া কইরা নিজেরা যা ইচ্ছা করেন, আমারে হুদাই টানাটানি কইরেন না।



ফেব্রুয়ারী ১৫
জামাত-শিবিরের নামে যেন কোন ধর্মপ্রাণ মুসলমান হেনস্থা না হয়, অনুরোধ রইল সকলের প্রতি।তরুণ প্রজন্মের শাহবাগ আন্দোলন ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং ধর্মের লেবাস পরে থাকা ধর্ম ব্যবসায়ী, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের হোতাদের বিরুদ্ধেই।


জানুয়ারী ২০ ২০১৩

ধানমন্ডি লেকের পার দিয়ে এমনিতেই মুরুব্বী বা বুঝদার শিশুদের নিয়ে স্বস্তি নিয়ে হাঁটা যায় না। হংসমিথুনদের কলকাকলীতে মুখর থাকে নিয়মিতই। তবুও সমস্যা থাকে না, আজকে যখন সকাল বেলা বাচ্চাকে স্কুলে দিয়ে হাঁটছিলাম লেকের পার ধরেই, তখন আমাদের সাথেরই আরেকজন নিতান্তই কমবয়সী অভিভাবক ফোন দিল-
"পনি আপা, আপনি কৈ?" (বেচারীর কন্ঠ কাপছিল, কান্না কান্না স্বর)
কোনপাশে আছি তাকে সেটা বললাম-
"একটু আসতে পারবেন, একটা সমস্যা হইছে..."
ওকে শর্টকাট রাস্তার নির্দেশনা দিয়ে দাড়াতে বলে জোরে হাঁটা দিলাম, কি হয়েছে দেখতে।
যখন ওর কাছে পৌছলাম তখন ও কাঁদছে!
এক লোক নাকি লেকের পাশে নির্জন রাস্তা পেয়ে ওর পাশাপাশি হেঁটেছে আর বলেছে তার ধারণ ক্ষমতা ৪৫ মিনিটের চেয়ে কম নয় , সাইজ যা বললো (তা সেন্সর যোগ্য) আরো এমন সব কথাবার্তা!
সেই মেয়ে যতো জোরে হাঁটে , সেই লোকও নাকি পাল্লা দিয়ে ততজোরে হাঁটে, শেষে সেই মেয়ে আমাকে ফোন দেবার পর সেই লোক থেমে গেছে।

এখন কথা হচ্ছে, এ ধরণের ইভটিজিং, যা পুরোপুরিই যৌন হয়রানী....আর কতোদিন চলবে?!
আইন করে তো এই ধরনের টিজিং বন্ধ করা সম্ভব না, এর জন্যে সকল ক্ষেত্রে সচেতনতা কাম্য জরুরী ভাবেই ।

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites